আন্তর্জাতিক

বরখাস্ত হলেন আফগান সেনাপ্রধান, স্থলাভিষিক্ত হলেন আলীজাই

জেনারেল হেবাতুল্লাহ আলীজাই, আফগানিস্তানের সেনাপ্রধান
জেনারেল হেবাতুল্লাহ আলীজাই, আফগানিস্তানের সেনাপ্রধান

আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি মাত্র দু’মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেয়া হলো।

সাম্প্রতিক সময়ে যুদ্ধ তীব্রতর হওয়ার পর সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে তাকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ