ফিলিপাইনে রিখটার স্কেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরবর্তীতে সেটা তুলে নেওয়া হয়। স্থানীয় সময় বুধবার রাত ১টা ৪৬ মিনিটে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৪৫ মাইল পূর্বের শহর পন্দাগুইতানের ৬৫ কিলোমিটার নিচে। এর কয়েক মিনিট পর আরও একটি ভূমিকম্প হয়। যেটার মাত্রা ছিল ৫.৮। যে কারণে উৎপত্তিস্থলের ১৮৬ কিলোমিটার এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা। তবে এই ভূমিকম্পের ফলে মার্কিন উপকূলে সুনামি আঘাত হানার আশঙ্কা নেই বলেই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)। / রয়টার্স
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: