আন্তর্জাতিক

বিধ্বস্ত হেলিকপ্টার, অলৌকিকভাবে বেঁচে গেলেন ৯ জন

রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত / Photo/IANS
রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত / Photo/IANS

রাশিয়ার দূরপ্রাচ্যের স্থানীয় সরকার জানিয়েছে, কামচাটকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আরোহীদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। ৯ জনকে উদ্ধার করা গেলেও বাকি সাতজনের কোনও হদিশ নেই।

তারা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ক্রোনোতস্কি ন্যাচার রিজার্ভের কুড়িল হ্রদে বিধ্বস্ত হয় এমআই-৮ হেলিকপ্টারটি।

মস্কো থেকে ৬ হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত ঘটনাস্থলে ৪০ জন উদ্ধারকর্মী এবং ডুবুরিকে পাঠানো হয়েছে। নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

কামচাটকা উপদ্বীপ, রাশিয়া

কামচাটকা উপদ্বীপ, রাশিয়া

ভিতইয়াজ-অ্যারো হেলিকপ্টারটি পর্যটকদের খোদুতকা আগ্নেয়গিরিতে নিয়ে যাচ্ছিল। ওই আগ্নেয়গিরিটি পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের কাছাকাছি অবস্থিত। কামচাটকা অনেক বড় একটি অঞ্চল হলেও সেখানে খুব অল্প মানুষ বাস করে। তবে আগ্নেয়গিরি এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সেখানে প্রায়ই যান পর্যটকরা / আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ