আন্তর্জাতিক

ইথিওপিয়ায় শত শত নারী যৌন নির্যাতনের শিকার : অ্যামনেস্টি

ইথিওপিয়ায় নারীদের যৌন নির্যাতন
ইথিওপিয়ায় নারীদের যৌন নির্যাতন

ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে চলমান যুদ্ধে কয়েকশ নারী ধর্ষণের শিকার হয়েছে। এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি সেখানে নারীদের ওপর চলমান নিষ্ঠুরতাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনীয় হিসেবে অভিহিত করেছে।

বুধবার প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সৈন্যরা কয়েকশ নারীকে ধর্ষণ করেছে৷ সংস্থাটির মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেন, ‘‘ এটা পরিস্কার যে টিগ্রের নারী ও মেয়েদের দীর্ঘস্থায়ী শারীরিক ও মানসিক ক্ষতিসাধনে ধর্ষণ ও যৌন সহিংসতাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ যৌন অপরাধের এই ভয়াবহতা ও মাত্রা বেদনাদায়ক, এটা যুদ্ধাপরাধ ও সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে৷''

প্রতিবেদন তৈরিতে মার্চ ও জুনের মধ্যে অ্যামনেস্টি যৌন নির্যাতনের শিকার হওয়া ৬৩ জনের সাক্ষাৎকার নিয়েছে৷ কয়েকজন জানিয়েছেন, কয়েক সপ্তাহ বন্দি রেখে তাদেরকে একাধিক পুরুষ যৌন নির্যাতন করেছেন৷ কেউ কেউ বলেছেন তাদেরকে পরিবারের সামনে ধর্ষণ করা হয়৷ ২১ বছর বয়সি একজন বলেন, ‘‘তারা আমাদেরকে ধর্ষণ করেছে, অনাহারী রেখেছে৷ অনেকে একের পর এক আমাদেরকে ধর্ষণ করেছে৷''

প্রতিবেদন অনুযায়ী টিগ্রের হাসপাতালগুলোতে ২০২১-এর ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই ১২৮৮ জন যৌন নির্যাতনের শিকার নারী চিকিৎসা নিতে এসেছেন৷ তবে অ্যামনেস্টি বলছে, পরিসংখ্যানের বাইরে থাকা নারীদের সংখ্যা আরো বেশি৷

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ