বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন সাড়ে ২০ কোটির বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ১৮ কোটি ৪৪ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৩ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন।
এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২০ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ২০৩ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১৮ কোটি ৪৪ লাখ ২৭ হাজার ৬০৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: