আন্তর্জাতিক

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান: যুক্তরাষ্ট্র

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান: যুক্তরাষ্ট্র
৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান: যুক্তরাষ্ট্র

আগামী ৩০ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে আলাদা করে ফেলতে পারে তালেবান এবং তা দখলে নিতে পারে ৯০ দিনের মধ্যে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে এমন কথা জানিয়েছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, তালেবান যেভাবে একের পর এক শহর দখল করছে, কাবুল কত দিন টিকে থাকতে পারবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনী কঠোরভাবে প্রতিহত করতে পারলে উল্টোটাও হতে পারে বলে জানান তিনি।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানান, এরইমধ্যে আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান।

এদিকে, বুধবার দেশটির উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে ৩৪টির মধ্যে ৯টি প্রাদেশিক রাজধানী দখল করল তালেবান।

তালেবানের দ্রুত অগ্রযাত্রায় সেনা প্রধান বদল করেছে আফগানিস্তান। আর এই পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়ছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ