আন্তর্জাতিক

রাজধানী কাবুল থেকে ৮০ কিলোমিটার দূরে তালেবান

তালেবান বাহিনী / Al Jazeera
তালেবান বাহিনী / Al Jazeera

শুক্রবার কাবুলের কাছাকাছি লগার প্রদেশের পুল-ই-আলমসহ বেশ কয়েকটি প্রাদেশিক রাজধানী দখল করে তালেবান বাহিনী। কাবুল থেকে ৮০ কিলোমিটার দূরে পৌঁছেছে বাহিনী।

আফগানিস্তানের ৩৪টি প্রাদেশিক রাজধানীর ১৮টিই এখন তালেবানের দখলে। এখন রাজধানী কাবুল দখলের পথে এগোচ্ছে তারা।

এদিকে নিজ দূতাবাসের কর্মী ও নাগরিকদের উদ্ধারে মার্কিন সেনাদের প্রথম দলটি আফগানিস্তানে পৌঁছেছে। যুক্তরাজ্য, জার্মানিও তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে। এছাড়া ডেনমার্ক ও নরওয়ে তাদের দূতাবাস কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে।

বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ