আন্তর্জাতিক

গিনিতে ভয়ঙ্কর মারবার্গ ভাইরাসের হানা

মারবার্গ ভাইরাস
মারবার্গ ভাইরাস

করোনার তাণ্ডবের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে হানা দিয়েছে মারবার্গ ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিকে বিপজ্জনক বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

মারবার্গ ভাইরাসকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ভাইরাসগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার ৮৮ শতাংশেও পৌঁছাতে পারে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর আসতেই ১৫৫ জনকে পর্যবেক্ষণে রেখেছে গিনির স্বাস্থ্য বিভাগ। এটি যাতে মহামারি রূপ না নিতে পারে সে বিষয়ে সতর্ক রয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছে, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার সীমান্তের কাছাকাছি একটি গ্রামে এই ভাইরাসের সংক্রমণ ছড়ায়। মারবার্গ ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ডব্লিওএইচও। / দ্য গার্ডিয়ান

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ