আন্তর্জাতিক

আফগানিস্তানের আরও দুই প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে

তালেবান বাহিনী
তালেবান বাহিনী

আফগানিস্তানের আরও দুটি প্রাদেশিক রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান বিদ্রোহীরা। শনিবার সকালে তারা কাবুলের দক্ষিণাঞ্চলীয় পাকতিকা প্রদেশের রাজধানী শারান দখল করেছে বলে প্রাদেশিক পরিষদের প্রধান নিশ্চিত করেছেন।

রাজধানী কাবুল থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দক্ষিণের এই শহরটির গোয়েন্দা বিভাগ, গর্ভনর দফতর, পুলিশ সদরদফতর ও কারাগার এখন তালেবানের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তিনি।

একইদিন তালেবান বিদ্রোহীরা কাবুলের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ দখল করেছে বলে স্থানীয় এক এমপি বিবিসিকে জানিয়েছেন।

আফগানিস্তানের রাজধানী কাবুলকে মূলত চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। দেশটির ৩৪টি প্রদেশের ১৮টির নিয়ন্ত্রণ সশস্ত্র এই বাহিনীর হাতে চলে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (১৪ আগস্ট) জানিয়েছে, এই পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিরাপত্তা বাহিনী পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন এবং সেজন্য কাজ চলছে বলে উল্লেখ করেছেন। আজ জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি জানিয়েছেন, এটিই এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। যুদ্ধ ও সহিংসতা 'অবসানের চেষ্টায় দ্রুত গতিতে' দেশটির আন্তর্জাতিক মিত্র ও স্থানীয় নেতাদের সংগে আলোচনা চলার কথাও জানান ঘানি।

আফগানিস্তান থেকে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে তালেবানের বড় ধরনের সামরিক বিজয়ের মধ্যেই এই প্রথম জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রেসিডেন্ট জনগণকে আশ্বস্ত করে বলেন, 'আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমি কথা দিচ্ছি, কিছুতেই দেশের স্থিতিশীলতা নষ্ট হতে দেবো না। মানুষ যাতে ভিটেমাটি ছাড়া না হয়, তা নিশ্চিত করেই ছাড়বো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ