আন্তর্জাতিক

বিবিসির সাংবাদিক সারাহকে দেশে ফেরত পাঠাচ্ছে রাশিয়া

সারাহ রেইনসফোর্ড। ছবি: সংগৃহীত
সারাহ রেইনসফোর্ড। ছবি: সংগৃহীত

মস্কোয় কর্মরত ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সাংবাদিক সারাহ রেইনসফোর্ডকে চলতি মাসের মধ্যেই রাশিয়া ছাড়তে বলেছে দেশটির কর্তৃপক্ষ। রুশ সাংবাদিকদের সঙ্গে লন্ডনের বৈষম্যমূলক আচরণের পাল্টা এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন তারা।

বিদেশি সাংবাদিক হিসেবে রাশিয়ায় কাজ করতে তার যে অ্যাক্রেডিটেশন বা অনুমতিপত্র ছিল, এ মাসের পর তার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে রোসিয়া টোয়েন্টিফোর টিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ কারণে চলতি মাসে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাই রেইনসফোর্ডের আর রাশিয়ায় থাকা হচ্ছে না। যুক্তরাজ্যে কাজ করা রুশ সাংবাদিকদের ভিসার মেয়াদ বাড়ানো বা তাদের ভিসা দেওয়ার আবেদন লন্ডন প্রত্যাখ্যান করায় পালটা পদক্ষেপ হিসেবে মস্কো বিবিসির সাংবাদিককে দেশে ফেরত পাঠাচ্ছে, বলেছে রোসিয়া টোয়েন্টিফোর।

রোসিয়া টোয়েন্টিফোর আরো বলেছে, যুক্তরাজ্য এখন রাশিয়ার মদদপুষ্ট সম্প্রচারমাধ্যম আরটি ও অনলাইন সংবাদমাধ্যম স্পুনিককে ব্রিটেনে কাজ করার অ্যাক্রেডিটেশন দিচ্ছে না। এ কারণে সারাহ রেইনসফোর্ড বাড়ি ফিরে যাচ্ছেন। খবরে বলা হয়, বিবিসির মস্কো ব্যুরোর এই সংবাদদাতার ভিসার মেয়াদ আর বাড়ছে না। বিবিসির মহাপরিচালক টিম ডেভি মস্কোর এ সিদ্ধান্তকে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ