আন্তর্জাতিক

পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা
পশ্চিম তীরে ৪ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

সোমবার (১৬ আগস্ট) সকালে ফিলিস্তিনের জেনিন শহরে হঠাৎই গুলি ছোড়ে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের স্থানীয় এক কর্মকর্তা জানান, এতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়। তবে এ ঘটনায় কোনো ইসরায়েলি হতাহত হননি।

এক লিখিত বক্তব্যে ইসরায়েলি পুলিশ দাবি করেন, তাদের বাহিনী ফিলিস্তিনের এক সন্ত্রাসীকে আটক করতে অভিযান চালায়। এ সময় বেশকিছু ফিলিস্তিনির কাছে ভারী অস্ত্র দেখেন তারা। অভিযানের একপর্যায়ে সংঘর্ষ বাধলে দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

এর আগে ২৬ জুন ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সেনার কাছ থেকে এম-১৬ রাইফেল নিয়ে ফিলিস্তিনি লোকজনের ওপর গুলি ছোড়ে এক ইসরায়েলি। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ইসরায়েলের মানবাধিকার সংগঠন বেইত সালেম এ ভিডিও ছড়িয়ে দেন। এতে দেখা যায়, পশ্চিম তীরের আল-তুয়ানি গ্রামের একটি স্থানে সামরিক জিপে করে ওই অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ছুটে আসেন। এরপর জিপ থেকে নেমেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন।

ওই দিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা ব্যাপক সহিংসতা চালায়। তারা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ, পাথর ছোড়া, ভাঙচুর, গাছপালা ধ্বংস ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ঘটায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ