আন্তর্জাতিক

আফগানদের জীবন রক্ষায় জাতিসংঘ মহাসচিবের আহ্বান

অ্যান্তোনিও গুতেরেস
অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আফগানদের জীবন রক্ষার জন্য তালেবানদের ‘অত্যন্ত সংযমী’ হতে এবং তাদের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর আহ্বানও জানায় জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এমনটি জানানো হয়।

সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে গুতেরেস বলেন, ‘আমরা আফগানিস্তানের জনগণকে ত্যাগ করতে পারব না এবং অবশ্যই তা করব না। আমি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি, যাতে সব আফগানের অধিকারকে সম্মান করা হয়, সেই সঙ্গে আফগানিস্তানকে সব আন্তর্জাতিক চুক্তি মেনে চলার জন্য বলছি।’

বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে প্রায় এক কোটি ৮০ লাখ বা জনসংখ্যার অর্ধেক মানুষের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। বর্তমানে সেখানে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে।

গুতেরেস প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘জাতিসংঘ সেখানকার নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবে। সর্বোপরি, আমরা তাঁদের পাশে থাকব এবং আফগান জনগণের প্রয়োজনের সময় তাদের কাছে সবরকম সহায়তা পৌঁছে দেব।’

জাতিসংঘপ্রধান সে দেশে মানবাধিকার, বিশেষ করে নারী ও মেয়েদের দুর্দশা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যারা পূর্ববর্তী তালেবান শাসনামলে গুরুতর নির্যাতনের শিকার হয়েছিলেন।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘আফগান নারী ও মেয়েদের কষ্টার্জিত অধিকারগুলো রক্ষা করা অপরিহার্য। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের দিকে তাকিয়ে আছে। যে সম্প্রদায় তাদের আশ্বাস দিয়েছিল সুযোগ সম্প্রসারিত হবে, শিক্ষা নিশ্চিত হবে, স্বাধীনতার দ্বার উন্মোচিত হবে, এবং অধিকার সুরক্ষিত হবে।’

গুতেরেস সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটিকে আবার সন্ত্রাসীদের আস্তানা বা মঞ্চ হতে দেওয়া যাবে না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ