আন্তর্জাতিক

হাইতিতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯৪১

হাইতিতে ভূমিকম্প
হাইতিতে ভূমিকম্প

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দেশটির সিভিল প্রটেকশন এজেন্সির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হাইতির স্থানীয় সময় গত শনিবার সকালে (১৪ আগস্ট) এই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ দশমিক ২।

হাইতির সিভিল প্রটেকশন এজেন্সি তাদের হালনাগাদকৃত তথ্যে জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৯৪১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া অসংখ্য নিখোঁজের পাশাপাশি আহত হয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি।

হাইতির পশ্চিমাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয় ও হোটেল রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ