আন্তর্জাতিক

আফগান হিন্দু শিখদের আশ্রয় দেবে ভারত: মোদি

আফগান হিন্দু শিখদের আশ্রয় দেবে ভারত: মোদি
আফগান হিন্দু শিখদের আশ্রয় দেবে ভারত: মোদি

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষণা মতোই আফগান হিন্দু ও শিখদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দফতরগুলিকে দেখতে বললেন তিনি। এছাড়া নির্দেশ দিলেন আফগানিস্তানের সাধারণ মানুষ সাহায্য চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে।

জানা গেছে, মোদি বৈঠকে জানিয়েছেন, ভারত কেবলমাত্র নিজের দেশের নাগরিকদের রক্ষা করবে না। তিনি বলেছেন, "আফগানিস্তানে সংখ্যালঘু শিখ ও হিন্দুদের অবশ্যই আমাদের আশ্রয় দিতে হবে। যে আফগান ভাইবোনেরা সাহায্যের জন্য ভারতের দিকে তাকিয়ে আছেন, তাদেরও প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিতে হবে।" সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেবল আফগান হিন্দু ও শিখ শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল। আশ্রয় দেওয়ার কথা না বললেও সাহায্যের প্রসঙ্গ তুলে মঙ্গলবার মোদি সেই বৃত্তে নিয়ে এলেন অন্য আফগান নাগরিকদেরও।

ভারতীয় বিমান বাহিনীর বিমানে মঙ্গলবার আফগানিস্তান থেকে সেদেশে ফিরেছেন ১৪০ জন ভারতীয়। এর মধ্যে রয়েছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাসের কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ট্যান্ডন দেশে ফিরেই হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট বৈঠকে। সেখানে তিনি আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন। / আনন্দবাজার পত্রিকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ