আন্তর্জাতিক

সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া পর্যন্ত আফগানিস্তানে সেনা থাকবে: বাইডেন

জো বাইডেন
জো বাইডেন

আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়তে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে পেন্টাগনের সূত্র দিয়ে বলা হয়, এখন কাবুল বিমানবন্দরের বাইরের মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা নেই মার্কিন সেনাবাহিনীর। বাইডেন বলেছেন, যদি আমেরিকান নাগরিকরা বাকি থাকে তাহলে আমরা তাদের সবাইকে বের না করা পর্যন্ত থাকব।

এদিকে চলতি বছর আফগানিস্তানে মানবিক ও উন্নয়ন সহায়তাকে দ্বিগুণ করে ২৮৬ মিলিয়ন পাউন্ড করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার (১৮ আগস্ট) রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা অন্যদের প্রতি আহ্বান জানাই যে আমাদের নেতৃত্ব অনুসরণ করুন, যেন সবচেয়ে দুর্বল আফগান নাগরিকও তাদের প্রয়োজনীয় মানবিক সহায়তা পায়।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ