আন্তর্জাতিক

"তিন সন্তান নীতি" নীতির অনুমোদন দিল চীন

চীনের
চীনের "তিন সন্তান নীতি"র অনুমোদন / SCMP

চীন আনুষ্ঠানিকভাবে সন্তান নীতি সংক্রান্ত একটি আইন পাস করে। এর ফলে দেশটির দম্পতিরা এখন থেকে তিন সন্তান পর্যন্ত নিতে পারবে। চীনে ক্রমাগত জন্মহার কমার প্রেক্ষিতে উদ্বিগ্ন বেইজিং সরকার এই আইনে পরিবর্তন আনলো।

গত মে মাসে চীন জানায়, দেশটির দম্পতিরা তিন সন্তান পর্যন্ত নিতে পারবে। দেশটিতে জন্মহার কমার প্রেক্ষিতে নিজেদের সন্তান নীতির ক্ষেত্রে বড় ধরনের এই পরিবর্তনের ঘোষণা দেয় বেইজিং।

সেই সিদ্ধান্তই এখন আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো। দেশটির বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, জন্মহার বাড়াতে এবং সন্তান লালন-পালনের ‘বোঝা কমাতে’ এসময় বেশ কিছু রেজুলুশনও পাস করা হয়।

এর মধ্যে রয়েছে- ‘সোশ্যাল মেনটেন্যান্স ফি’ বাতিল। আগে কোনও দম্পতি সরকার নির্ধারিত সীমার বাইরে সন্তান নিলে তাদের এই জরিমানা দিতে হতো। কিন্তু আইনে পরিবর্তন আনার ফলে দম্পতিদের এখন এই ফি দিতে হবে না।

এছাড়া পিতৃত্বকালীন ছুটি দিতে স্থানীয় সরকারকে উৎসাহ দেয়া, কর্মজীবী নারীর অধিকার রক্ষা এবং শিশুসেবার অবকাঠামোগত উন্নয়ন।

জন্মহার কমতে থাকার প্রেক্ষিতে ২০১৬ সালে কয়েক দশক পুরনো এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। তখন দুই সন্তান নীতি চালু করে দেশটি। কিন্তু জন্মহার বাড়াতে ব্যর্থ হয় বেইজিং।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ