আন্তর্জাতিক

আফগানিস্তানে হেলিকপ্টার পাঠিয়েছে মার্কিন সেনাবাহিনী

মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার / AFP
মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার / AFP

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুল বিমান বন্দর পর্যন্ত পৌঁছাতে না পারা দেড়শো’রও বেশি আমেরিকানকে উদ্ধারে হেলিকপ্টার পাঠিয়েছে। একজন কর্মকর্তা শুক্রবার এ খবর জানান।

শুক্রবার সাত ঘন্টার জন্য লোকজনকে সরিয়ে আনার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করার পর নতুন এ খবর সামনে এলো। কারণ লোকজনকে সরিয়ে এনে কাতারে রাখা হচ্ছিল। কিন্তু সেখানে ভিড় বেড়ে যাওয়ায় কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।

শুক্রবার দিনের শেষে সরিয়ে নেয়ার কার্যক্রম পুনরায় শুরু হয়। কাবুল থেকে কাতার নেয়ার পর সেখান থেকে লোকজনকে জার্মানীর রামস্টেইন মার্কিন ঘাঁটিতে নেয়া হচ্ছে।

মার্কিন নাগরিক এবং আফগনিস্তানে আমেরিকান সৈন্যদের সহায়তাকারী আফগানরা দেশ ছাড়ার জন্য অব্যাহতভাবে কাবুল বিমানবন্দরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিমানবন্দরে ঢোকার মুখে প্রচুর ভিড় হওয়ায় অনেককেই বেগ পেতে হচ্ছে।

এ প্রেক্ষাপটে বিমানবন্দরের কাছে থাকা ব্যারন হোটেল থেকে মার্কিন চিনুক হেলিকপ্টারের সাহায্যে ১৬৯ আমেরিকানকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

মেজর জেনারেল টেইলর সাংবাদিকদের জানান, অধিকাংশ ক্ষেত্রেই তালেবান মার্কিন পাসপোর্ট ও ভিসা আছে এমন বক্তিদের বিমাবন্দরে প্রবেশে আমেরিকান কর্মকর্তাদের সহায়তা করছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ