আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে আইএসের হামলার আশঙ্কা: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ / Al Jazeera
যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ / Al Jazeera

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের ফটকের বাইরে এখনও বহু মানুষের ভিড়ের মধ্যে ইসলামিক স্টেটের (IS) আফগানিস্তান শাখা সেখানে হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন নাগরিকদের ‘কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্র সরকারের কোনো প্রতিনিধি যাদের আসতে বলবে, শুধু তাদেরকেই সেখান দিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, লোকজনকে বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।

তবে আইএসের হামলার আশঙ্কার বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে হামলার হুমকি দেওয়া হয়নি।

গতকাল শনিবার এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আড়াই হাজার মার্কিন নাগরিকসহ ১৭ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে তারা। যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলোও তাদের নাগরিকসহ আফগান সহযোগীদের ফিরিয়ে আনার কার্যক্রম চালু রেখেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ