আন্তর্জাতিক

ইসরাইলকে আরব লীগের হুমকি

আরব লীগ / Saudi Gazette
আরব লীগ / Saudi Gazette

আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে গতকাল শনিবার সৌদি গ্যাজেটের এক বিবৃতিতে আরব লীগ ইসরাইলকে হুমকি দিয়েছে। এছাড়াও বিবৃতিতে ইসরাইলকে আল-আকসা মসজিদে মুসল্লিদের এবং জেরুজালেম নগরীতে ফিলিস্তিনিদের নির্যাতন অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, আল-আকসায় অগ্নিসংযোগের ৫২তম বার্ষিকীতে শনিবার জেরুজালেমে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে ইসরাইলিদের গুলিতে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন, এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

চলতি মাসের প্রথম দিকে আরব লীগ লেবাননে হামলার ব্যাপারেও ইসরাইলকে সতর্ক করেছিল। তখন আরব লীগ বলেছে, ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটর নেতৃত্বাধীন প্রশাসন যে হামলা চালাচ্ছে, তার অর্থ হচ্ছে 'তারা শক্তি প্রদর্শন করছে।'

এ অবস্থায় বড় ধরনের সংঘাতে না জড়ানোর জন্য লেবাননের বিভিন্ন সংগঠনের প্রতিও আরব লীগ আহ্বান জানিয়েছে। পাশাপাশি লেবাননের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ