আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে গোলাগুলি, নিহত ১

কাবুল বিমানবন্দর / WION
কাবুল বিমানবন্দর / WION

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন।

সোমবার (২৩ আগস্ট) জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, সোমবারের এ ঘটনায় একজন আফগান রক্ষী নিহত হয়েছেন। টুইটারে এ তথ্য জানিয়েছে জার্মানির সশস্ত্র বাহিনী।

এর আগে রোববার (২২ আগস্ট) কাবুল বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ ও লাঠিচার্জ করে তালেবান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, আফগানিস্তান ছাড়তে বিমানবন্দরে ভিড় জমানো মানুষদের শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড় করাতে ফাঁকা গুলিবর্ষণ ও লাঠি ব্যবহার করেছে তালেবান। এ সময় তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তালেবানের এই ব্যবস্থার কারণে বিশৃঙ্খলভাবে ছুটোছুটি করা মানুষগুলো সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে বাধ্য হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ