শুধু জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আগেই অনুমোদন পেয়েছিল ফাইজারের করোনার টিকা।
এবার বিশ্বের প্রথম করোনা টিকা হিসেবে আমেরিকায় স্থায়ী অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের তৈরি দুই ডোজের এ টিকা। খবর বিবিসির।
সোমবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট রুখতে ফাইজারের টিকার কার্যকারিতা প্রমাণ পাওয়ার পরই এই স্থায়ী ছাড়পত্র পেল ফাইজারের টিকা।
ষষ্ঠ দেশ হিসেবে আমেরিকা ছাড়পত্র দিয়েছিল এ টিকাকে। তার আগে ব্রিটেন, বাহরাইন, কানাডা, সৌদি আরব এবং মেক্সিকো সরকারের অনুমোদন পেয়েছিল ফাইজার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: