আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে গ্রেফতার: সংঘর্ষে উত্তাল মহারাষ্ট্র

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার রায়গড়ে শিবসেনার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী রানে। জন আশীর্বাদ যাত্রা চলাকালে তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ আগস্ট ভাষণ দেওয়ার সময় তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, এবার স্বাধীনতার কত বছর। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাকে কষে চড় মারতাম।’

এই মন্তব্যের পর রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ক্ষমতাসীন দল শিবসেনার নেতাকর্মীরা। তিনটি মামলা হয়েছে রানের বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে নারায়ণ রানের আগাম জামিনের আর্জি খারিজ করেছে হাইকোর্ট। মন্ত্রী রানে দাবি করেছেন যে, তিনি কোনো অপরাধ করেননি। তিনি জামিনের জন্য শীর্ষ আদালতে আপিল করতে পারেন বলে খবরে বলা হয়েছে।

গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারের ঘটনা ভারতে এটিই প্রথম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ