আন্তর্জাতিক

আফগান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করবে পুতিন-শি

পুতিন-শি
পুতিন-শি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হয়েছেন যে তাদের দেশ আফগানিস্তান ‘হুমকি’ যৌথভাবে মোকাবেলা করার ব্যাপারে প্রচেষ্টা জোরদার করবে। তালেবানরা দেশটির ক্ষমতা দখল করে নেয়ায় এমন হুমকি দেখা দিয়েছে। বুধবার ক্রেমলিন একথা জানায়।

ক্রেমলিনের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপের সময় এ দুই নেতা সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা এবং আফগানিস্তান ভূখণ্ড থেকে আসা মাদক পাচার রোধে প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

এছাড়া তারা আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব এবং পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়া অস্থিরতা মোকাবেলার বিষয়ে আলোচনা করেন।

পুতিন ও শি দ্বিপাক্ষিক যোগাযোগ জোরদার এবং সাংহাই সহযোগিতা সংস্থাকে (এসসিও) অধিক শক্তিশালী করার ব্যাপারেও সম্মত হয়েছেন। আগামী মাসে তাজিকিস্তানে এ সংস্থার সম্মেলন হওয়ার কথা রয়েছে।

কাবুলের নতুন নেতৃত্বের ব্যাপারে মস্কো সাবধানী আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে আফগান জঙ্গিরা শরণার্থী হিসেবে প্রতিবেশি দেশগুলোতে ঢুকে পড়তে পারে বলে পুতিন সতর্ক করে দিয়েছেন।

আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশগুলোর হস্তক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, মস্কো দেশটিতে সাবেক সোভিয়েত ইউনিয়নের চালানো দশক-ব্যাপী আগ্রাসন থেকে ‘শিক্ষা গ্রহণ’ করেছে।

এদিকে ১৫ আগস্ট তালেবান দ্রুত আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর চীন জানায়, তারা দেশটির সাথে ‘বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ গড়তে প্রস্তুত রয়েছে। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ