আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: