আন্তর্জাতিক

কাজাখস্তানের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৫

কাজাখস্তানের সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে / Image: Eurosianet
কাজাখস্তানের সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে / Image: Eurosianet

দক্ষিণ কাজাখস্তানের একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের ফলে ধারাবাহিক বিস্ফোরণে পাঁচজন সেনা নিহত এবং ৯০ জন আহত হয়েছে। মধ্য এশীয় দেশটির কর্তৃপক্ষ শুক্রবার (২৭ আগস্ট) এসব জানিয়েছে বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়ারমেকবায়েভ এক ব্রিফিংয়ে বলেন, ঝাম্বিল প্রদেশের যে স্থাপনায় ইঞ্জিনিয়ারিং বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছিল সেখানে বৃহস্পতিবার আগুন লাগে। আগুনের কারণ কী তা স্পষ্ট নয়। ২০১৯ সালে আরিসে এধরনেরই আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। তখন চারজন মারা যায়।

কর্তৃপক্ষ আশেপাশের এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নিয়েছে এবং প্রদেশটিকে সবচেয়ে বড় শহর আলমাটির সাথে সংযুক্ত করার প্রধান রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ