পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখান অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান।
করাচির পশ্চিমাঞ্চল পুলিশের সহকারী ইন্সপেক্টর সাকিব ইসমাইল মেনম বলেন, আগুনে অন্তত ১৬ জন মারা গেছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: