আন্তর্জাতিক

আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা
আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগাহারে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কাবুলে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্রের চালানো ড্রোন হামলায় কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য নিহত হয়েছে।

বিবিসি ও সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।

মার্কিন বিমান বাহিনী কর্তৃক পরিচালিত এ হামলায় কোনো বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ওয়াশিংটনের। এক বিবৃতিতে সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানান, শুক্রবার আইএস এর বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে কাবুল হামলার পরিকল্পনাকারী এক আইএস সদস্য। এক সহযোগীসহ গাড়িতে যাচ্ছিলেন তিনি। সেসময় ড্রোন হামলা চালায় মার্কিন সেনারা। কাবুলে আরও বড় হামলার পরিকল্পনায় জড়িত ছিল ওই আইএস সদস্য, এমন দাবি পেন্টাগনের।

উল্লেখ্য, এর আগে কাবুল হামলার ঘটনায় শোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ