আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের হামলায় ৩০ সেনা নিহত

ইয়েমেনে হুতিদের হামলা / Image: Al Jazeera
ইয়েমেনে হুতিদের হামলা / Image: Al Jazeera

ইয়েমেনে সৌদির নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন সেনা সদস্য নিহত ও ৬০ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সরকার নিয়ন্ত্রিত ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল আনাদ সামরিক ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনের নির্বাসিত সরকার বন্দর নগরটিকে ‘স্বাধীন’ ঘোষণা করার তিন দিন পর এই হামলার ঘটনা ঘটল।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রশিক্ষণ ক্যাম্পে পড়ে। যেখানে কয়েক ডজন সৈন্য সকালের অনুশীলন করছিল।

তিনি বলেন, উদ্ধারকারীরা এখনও ঘটনাস্থলে তল্লাশি করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিতর্কিত কেন্দ্রীয় শহর তাইজের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, তারা হুথি নিয়ন্ত্রিত পূর্ব শহরতলিতে অবস্থানরত লঞ্চার থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার শব্দ শুনেছেন।

হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ