আন্তর্জাতিক

সামাজিক মাধ্যমে মেয়ের নগ্ন ছবি দেখে হার্ট অ্যাটাক করলেন বাবা-মা

প্রতীকি ছবি / Image: Getty Image
প্রতীকি ছবি / Image: Getty Image

অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন কিনে দিয়েছিল পরিবার। কিন্তু সেই ফোন ব্যবহার করে ১৫ বছরের স্কুল পড়ুয়া মেয়ে সামাজিক মাধ্যমে নগ্ন ছবি পোস্ট করে। মেয়ের সেই কীর্তির কথা জানতে পেরে হার্ট অ্যাটাক হয় মা-বাবার।

ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরে এই ঘটনাটি ঘটেছে।

মেয়েটির পরিবার জানায়, মেয়ের পড়াশোনার জন্য স্মার্টফোন কিনে দিয়েছিলেন বাবা-মা। পড়াশোনায় সুবিধার জন্য আলাদা ঘরও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু একা থাকার সুযোগেই বখে যায় কিশোরী মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা শুরু করে সে। পাশাপাশি চাচাতো বোনদের এই নিয়ে উৎসাহিত করেছিল সে।

কিশোরীর নগ্ন ছবি দেখে স্বজনরা তার বাবা-মাকে জানায়। সেই কথা শুনেই হার্ট অ্যাটাক হয় তাদের।

এরপর মনোবিদের দ্বারস্থ হয় ওই কিশোরীর পরিবার। মনোবিদরা কিশোরীকে বুঝিয়ে বলেন, এই ধরনের ছবি পোস্ট করে সাইবার অপরাধ করে ফেলেছে সে।

শেষ পর্যন্ত ওই কিশোরী কথা দেয়, এর পর থেকে অভিভাবকদের সামনেই স্মার্টফোন ব্যবহার করবে সে। এ ছাড়া এত দিন যে সব ছবি সে পোস্ট করেছে, সেইসব সরিয়ে ফেলবে অনলাইন থেকে। / আনন্দবাজার পত্রিকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ