আন্তর্জাতিক

আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, পাকিস্তানের ২ সেনা নিহত

আফগানিস্তান সীমান্তে গোলাগুলি / Image: Al Jazeera
আফগানিস্তান সীমান্তে গোলাগুলি / Image: Al Jazeera

আফগানিস্তান সীমান্তে গোলাগুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। তালেবান আফগানিস্তান দখল নেওয়ার ১০ দিনের মাথায় এই প্রথম পাকিস্তানের সেনা নিহত হলো। খবর আল জাজিরার।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, তারা পাল্টা হামলায় চালিয়ে ২-৩ জন আক্রমণকারীকে হত্যা করেছেন। তবে আল জাজিরা পাক সেনাবাহিনীর এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। কারণ, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের এই ‘বাজাউর’ এলাকায় সাংবাদিক কিংবা মানবাধিকার কর্মীরা প্রবেশ করতে পারে না।

পাকিস্তানের বাজাউর হলো চরম অরাজকতাপূর্ণ একটি জেলা। এই অঞ্চলে পাকিস্তানের তালেবান যেটা তেহরিক-ই তালেবান (টিটিপি) নামে পরিচিত তারা বসবাস করে। পাকিস্তান বংশদ্ভূত এই তালেবান প্রায়ই পাকিস্তানের সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

তালেবান কাবুল দখলের পর পাকিস্তানের তেহরিক- ই তালেবান আফগানিস্তানের তালেবানের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রচারণা (ক্যাম্পেইন) চালিয়েছে। সেনা নিহতের ঘটনায় পাকিস্তান আর্মি সুনির্দিষ্ট করে বলেনি, কাদের হামলায় তাদের সেনা সদস্য নিহত হয়েছে। তবে এ ধরনের ঘটনায় তারা টিটিপিকে দায়ী করে থাকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ