আন্তর্জাতিক

কাবুলে মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ নিহত ৯

মার্কিন সামরিক ড্রোন / Image: AvWeb
মার্কিন সামরিক ড্রোন / Image: AvWeb

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের কাছে সন্দেহভাজন এক বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় একই পরিবারের ছয় শিশুসহ ৯ জন নিহত হয়েছে।

আফগানিস্তানে কাজ করা মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের এক সাংবাদিককে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৯ আগস্ট) কাবুলে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে। এ হামলার পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস-কে। আত্মরক্ষার জন্য ওই হামলা চালানো হয়েছে।

চারদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭৫ জন নিহত হয়েছে।

কাবুলে এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যারা কাবুলে মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই চড়া মূল্য দিতে হবে। বাইডেনের এমন হুঁশিয়ারির একদিন পরই ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ