আন্তর্জাতিক

পেরুতে বাস খাদে পড়ে ৩২ জন নিহত

পেরুতে বাস দূর্ঘটনা / Image: ANI/Xinhua
পেরুতে বাস দূর্ঘটনা / Image: ANI/Xinhua

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ক্যারেটেরা সেন্ট্রাল নামক একটি ঝুঁকিপূর্ণ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কমান্ডার সিজার কারভান্টেস জানিয়েছেন, শিশুসহ এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ রাস্তায় বেপরোয়াভাবে বাস চালানোর কারণেই দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের উদ্ধারে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৬৩ জন যাত্রী ছিলেন।

গেলো রবিবার (২৯ আগস্ট) পেরুর আমাজন নদীতে দুটি নৌকার ধাক্কা লেগে অন্তত ২২ জন প্রাণ হারান। এ ঘটনায় এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। এর দুদিন পরেই দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে একটি বাস গিরিখাতে পড়ে ১৭ জন মারা যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ