আন্তর্জাতিক

জম্মু-কাশ্মিরের নেতা সৈয়দ আলি গিলানি মারা গেছেন

সৈয়দ আলি গিলানি, জম্মু-কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতা / Image: AP
সৈয়দ আলি গিলানি, জম্মু-কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতা / Image: AP

মারা গেলেন জম্মু কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানি। শ্রীনগরে ৯২ বছর বয়সে মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

গত ১১ বছরের বেশিরভাগ সময়ই গৃহবন্দী ছিলেন এই প্রবীন নেতা। গিলানির মৃত্যুর পর জোরদার করা হয়েছে শ্রীনগরের নিরাপত্তা। কাঁটাতারে ঘিরে রাখা হয়েছে তার বাড়ির আশপাশের রাস্তা।

কারফিউ জারির আশঙ্কাও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। জানায়, বিচ্ছিন্ন হতে পারে ইন্টারনেট সংযোগও।

পুলিশ বিভাগের এক নির্দেশনায় বলা হয়, শেষকৃত্যের আয়োজনে অংশ নিতে পারবেন কেবল নিকাটাত্মীয়রাই।

প্রবীন কাশ্মিরি নেতার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঘোষণা করেছেন একদিনের রাষ্ট্রীয় শোক। গিলানিকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে আখ্যা দেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ