আন্তর্জাতিক

পানশির ঘিরে ফেলার দাবি তালেবানের, সমঝোতার আহ্বান

আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দান এলায়েন্স / Reuters
আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দান এলায়েন্স / Reuters

আফগানিস্তানে তালেবানের শাসনের বাইরে থাকা একমাত্র প্রদেশ পানশির ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছেন এক জ্যেষ্ঠ তালেবান নেতা। তিনি বিদ্রোহীদের সমঝোতার আহ্বান জানিয়েছেন। এখান থেকে যুদ্ধ চালাচ্ছে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দান এলায়েন্স।

বুধবার (১ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে প্রকাশ, একটি ধারণকৃত ভাষণে তালেবান নেতা আমির খান মোতাকি বিদ্রোহীদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তান সব আফগানেরই বাড়ি বলে মন্তব্য করেন তিনি। পানশিরের সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করার চেষ্টা করার কথাও বলেন এই নেতা।

মোতাকি জানান, তালেবানরা পানশিরের চারদিক ঘিরে রেখেছে। তালেবান বিরোধী শক্তির মনে রাখা উচিত- মার্কিন ও ন্যাটোর সমর্থন নিয়েও অতীতে তালেবানকে পরাজিত করা সম্ভব হয়নি। এখন আর যুদ্ধ করে বিদ্রোহীদের কোনো লাভ নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ