আন্তর্জাতিক

ইডা'র প্রভাবে বন‌্যায় বিপর্যস্ত নিউ ইয়র্ক সিটি

নিউ ইয়র্ক সিটিতে বন্যা / Image: BBC
নিউ ইয়র্ক সিটিতে বন্যা / Image: BBC

হারিকেন ‘ইডা’র প্রভাবে বন‌্যায় বিপর্যস্ত নিউ ইয়র্ক সিটি। বন‌্যার কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর নিউ ইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করে।

আবহাওয়া পরিষেবা থেকে বুধবার রাতে টুইট বার্তায় জানানো হয়, বন‌্যার কারণে ম্যানহাটান, ব্রুকলিন ও কুইন্সের কিছু অংশে রাত সাড়ে ১১টা পর্যন্ত জরুরি সতর্কতা ছিলো।

ওই বার্তায় বলা হয়, স্থানীয়রা যাতে বন‌্যার মধ‌্যে বাইরে চলাফেরা বা গাড়ি চালানো থেকে বিরত থাকে এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

নিউ জার্সির মেয়র হেক্টর লোরা বুধবার সন্ধ্যায় তার ফেসবুকে এই জরুরি অবস্থার কথা জানান। তিনি স্থানীয়দের বাইরে বের না হওয়ার আহ্বান জানান।

এর আগে গত রোববার আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানে শক্তিশালী হারিকেন ‘ইডা’। হারিকেন এর তাণ্ডবে নিউ অরলেন্স শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্যাটাগরি-৪ হারিকেন হিসেবে ইডা নিউ অরলেন্স আঘাত করে। কোথাও কোথাও ঝড়ের কারণে সমু্দ্রের পানি ১৬ ফুট পর্যন্ত উঠে যায়। এতে উপকূলের নিম্নভূমি প্লাবিত হয়।

এছাড়া, হারিকেনের আঘাতে মেক্সিকো উপসাগরে অবস্থিত অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস ক্ষেত্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় অন্তত ৯৪ শতাংশ উত্তোলন কার্যক্রম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ