আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা'র পদত্যাগ

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা / REUTERS
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা / REUTERS

দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায় পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে এখবর জানিয়েছে রয়টার্স। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য দলের নেতা নির্বাচনেও প্রার্থী হবেন না তিনি।

গত বছর সেপ্টেম্বরে শিনজো অ্যাবে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হন সুগা। কিন্তু এই বছরের সাধারণ নির্বাচনের আগে করোনা মহামারিতে সুগার জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমে এসেছে।

এখন পর্যন্ত দেশটিতে দেড় মিলিয়নেরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছেন। টিকাদানেও পিছিয়ে আছে জাপান। এ ছাড়া, করোনাভাইরাসের মারাত্মক সংক্রমণের মধ্যেই এ বছর অলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্তটিও ব্যাপকভাবে অ-জনপ্রিয় বলে প্রমাণিত হয়েছে।

তবে ইয়োশিহিদে সুগার এই ঘোষণায় তার নিজের দলের আইনপ্রণেতারা বিস্মিত হয়েছেন। এলডিপি’র সূত্র জানায়, সুগা মন্ত্রিসভা ও দলে রদবদলের পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন তার প্রাসঙ্গিকতা হারিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ