আন্তর্জাতিক

অকল্যান্ডে ‘সন্ত্রাসী’ হামলায় আহত ৬, হামলাকারী নিহত

অকল্যান্ডে ‘সন্ত্রাসী’ হামলা / The Strait Times
অকল্যান্ডে ‘সন্ত্রাসী’ হামলা / The Strait Times

নিউজিল্যান্ডের একটি বিপণী বিতানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে ছয় জন আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী। তিনি একজন শ্রীলঙ্কান নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ড পুলিশ জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে অকল্যান্ড শহরের নিউ লিনের লিনমল কাউন্টডাউন সুপার মার্কেটে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি শপিংমলে ঢুকে আচমকা ধারালো অস্ত্র দিয়ে লোকজনকে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। এসময় আতঙ্কিত ক্রেতারা ছোটাছুটি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে পুলিশের গুলিতে নিহত হন অস্ত্রধারী ওই ব্যক্তি।

এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা এবং ওই ব্যক্তি শ্রীলঙ্কান নাগরিক, যিনি আগে থেকেই নজরদারিতে ছিলেন। হামলার মাত্র ৬০ সেকেন্ডের মাথায় পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলেও জানান আরডার্ন।

অজ্ঞাত ওই ব্যক্তি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠি আইএসের আদর্শে উদ্বুদ্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ