আন্তর্জাতিক

বন্যায় হাসপাতাল প্লাবিত; মেক্সিকোয় ১৭ রোগী নিহত

মেক্সিকোয় বন্যা / Image: X99News
মেক্সিকোয় বন্যা / Image: X99News

ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় মেক্সিকোর হিডালগো প্রদেশের একটি নদীর পাড় ভেঙে এর তীরবর্তী টুলা শহর প্লাবিত হয়েছে। এতে ওই শহরের একটি হাসপাতালে পানি ঢুকে পড়ে অন্তত ১৭ রোগীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

হাসপাতালে পানি ঢুকে পড়ায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন কোভিড-১৯ রোগী ছিল, যাদের অক্সিজেন থেরাপি চলছিল।

হাসপাতাল থেকে প্রায় ৪০ জন রোগীকে নিরাপদে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। বন্যাকবলিত এলাকায় উদ্ধার কাজে সহযোগিতার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, হিডালগোর গভর্নর ওমার ফাইয়াদকে বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গেছে। গভর্নর অবশ্য টুইট করে জানিয়েছেন, তিনি নিরাপদে আছেন।

হিডালগোর কয়েকটি শহরের অন্তত ৩০ হাজার পানিবন্দি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, রাজধানী মেক্সিকো সিটির উপশহরীয় একাটেপেক এলাকায় বন্যায় দুজনের মৃত্যু হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্র্যাডর বলেছেন, হাসপাতালে মৃত্যুর ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। নিম্নাঞ্চলের মানুষজনকে তিনি আশ্রয়কেন্দ্রে বা নিরাপদ এলাকায় আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ