আন্তর্জাতিক

বিধানসভায় নামাজের ঘর, ক্ষুব্ধ প্রতিক্রিয়া বিরোধীদের

ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা
ঝাড়খণ্ড রাজ্য বিধানসভা

ঝাড়খণ্ড রাজ্য বিধানসভায় মুসলমান বিধায়ক ও কর্মীদের নামাজ পড়ার জন্য একটি ঘর বরাদ্দ দিয়েছেন স্পিকার। আর এতেই ক্ষুব্ধ হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। স্পিকার কেন নামাজের ঘর দিয়েছেন এর প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি সারা রাজ্য জুড়ে 'কালো দিবস' পালন করছে।

এর আগে বুধবার দলের কর্মী সমর্থকরা রাস্তায় বিক্ষোভ করার সময় পুলিশ তাদের ওপরে লাঠিচার্জ ও জলকামান ছোড়ে।

এদিকে বিজেপির প্রতিবাদের কারণে স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো বৃহস্পতিবার জানিয়েছেন, নামাজের ঘর রাখা হবে কী না, তা একটি সর্বদলীয় কমিটি স্থির করবে।

বিবিসি বাংলা জানিয়েছে, সম্প্রতি বিধানসভার সচিবালয় এক নির্দেশনায় জানায়, টি ডব্লিউ ৩৪৮ নম্বর ঘরটিকে নামাজ পড়ার জন্য ব্যবহার করা হবে। এরপর থেকেই বিজেপি প্রতিবাদ শুরু করে।

গত সোমবার বিধানসভার অধিবেশন শুরু হতেই বিজেপির বিধায়করা বিক্ষোভ দেখান। তারা ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেন।

ওই রাজ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন সরকার রয়েছে ২০১৯ সাল থেকে, আর বিজেপি সেখানে প্রধান বিরোধী দল।

বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তোষণের রাজনীতির সব সীমা ছাড়িয়ে গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ