আন্তর্জাতিক

লেবাননে নতুন সরকার গঠনের ঘোষণা

নাজিব মিকাতি, প্রধানমন্ত্রী, লেবানন
নাজিব মিকাতি, প্রধানমন্ত্রী, লেবানন

লেবাননে নতুন সরকার গঠনের আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং প্রেসিডেন্ট মিশেল আউন। আজ শুক্রবার পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির উপস্থিতিতে তারা এটিতে স্বাক্ষর করেন। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। খবর প্রকাশ করেছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কোনো সরকার ছিল না। দেশটি তীব্র অর্থনৈতিক মন্দায় রয়েছে।

সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, পরিস্থিতি খুবই কঠিন। তবে যদি আমরা লেবানিজ হিসেবে একত্রিত হই, তাহলে কোনোকিছুই অসম্ভব নয়। আমাদের হাতগুলো একসঙ্গে করতে হবে। আমরা সবাই আশা এবং দৃঢ়তার সহিত একসঙ্গে কাজ করতে যাচ্ছি।

তার আগে কারা কারা মন্ত্রীসভায় থাকছেন, সেটির একটি চূড়ান্ত তালিকা প্রেসিডেন্ট মিশেল আউনকে দেখান স্পিকার নাবিহ বেরি। এর পরই তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রেসিডেন্ট ভবনে যান তিনি। পরে সংবাদ সম্মেলনে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

লেবাননের পূর্ববর্তী সরকারের মতো, এই সরকারের গুরুত্বপূর্ণ পদেও নতুনদের নিয়ে আসা হয়েছে। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ইউসুফ খলিল। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ফিরাস আবিদকে। তিনি দেশটির সরকার পরিচালিত রফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞ। করোনা মহামারি মোকাবিলায় কাজ করে তিনি ব্যাপক আলোচনায় আসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ