আন্তর্জাতিক

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলো আরব আমিরাত

এমিরাটস এয়ারলাইন্স
এমিরাটস এয়ারলাইন্স

বাংলাদেশসহ ১৫ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এসব দেশের নাগরিকরা উপসাগরীয় দেশটিতে ভ্রমণ করতে পারবেন। এনডিটিভি'র খবর।

শুক্রবার দেশটির সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত দুই ডোজ টিকা নিয়েই আমিরাতে ভ্রমণ করতে পারবেন ১৫ দেশের নাগরিক।

নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিয়ন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তান।

দেশটিতে ভ্রমণ ইচ্ছুক যাত্রীদের বেশ কিছু নিয়ম মানতে হবে। এর মধ্যে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপের (আইসিএ) ওয়েবসাইটে ঢুকে অবশ্যই আবেদন করতে হবে। এছাড়া আমিরাতে যাওয়ার আগে অনুমোদিত টিকা সার্টিফিকেট উপস্থাপন করতে হবে যাত্রীদের।

বিমান ছাড়ার ৪৮ ঘণ্টা আগে একটি অনুমোদিত স্থান থেকে করোনা পরীক্ষা করাতে হবে। দেশ ছাড়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই পরীক্ষার নেগেটিভ ফলাফল প্রদর্শন করা আবশ্যক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ