আন্তর্জাতিক

ইসরায়েলের কারাগার থেকে পলাতকদের ৪ জনই আটক

ইসরায়েলের কারাগার থেকে পলাতকদের ৪ জনই আটক
ইসরায়েলের কারাগার থেকে পলাতকদের ৪ জনই আটক

ইসরায়েলের কারাগারে সুড়ঙ্গের মাধ্যমে পালানো ছয় ফিলিস্তিনি বন্দির মধ্যে ৪ জনকে আটক করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১০ সেপ্টেম্বর) নাজারেথ শহরে আটক করা হয় তাদের। বাকি দুই পলাতককে ধরতে এখনও চলছে অভিযান।

তবে আটককৃতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। এ ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। কারাগারের পাশাপাশি জোরদার করা হয়েছে গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা। গাজা ও পশ্চিম তীরে সংঘাত ছড়ানোর আশঙ্কাও রয়েছে।

এর আগে, গত সোমবার উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত একটি কারাগার থেকে পালায় ছয় ফিলিস্তিনি বন্দি। পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখান থেকে সরিয়ে নেয়া হয় অনেক বন্দিকে। এদিকে, পলাতক ছয় ফিলিস্তিনিকে হিরো হিসেবে ঘোষণা করেছে হামাস।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ