আন্তর্জাতিক

তালেবানের সরকারের শপথ অনুষ্ঠান বাতিল

তালেবান নেতৃবৃন্দ
তালেবান নেতৃবৃন্দ

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

এদিকে রুশ সংবাদমাধ্যম তাশ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৯/১১-এর ২০তম বর্ষপূর্তিতে তালেবান সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মহলের চাপে এ তারিখে পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আফগান সরকারের তথ্যপ্রযুক্তি কমিশনের সদস্য ইনামুল্লা সামানগনি এক টুইটে লিখেন, ‘নতুন আফগান সরকারের সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরাতের নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করেছে। যা ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’

এর আগে ৯/১১- এ শপথ অনুষ্ঠান ঘোষণার পর অস্বস্তিতে পড়েছিল যুক্তরাষ্ট্র। ন্যাটো এবং আমেরিকার জোট কাতার সরকারের ওপর চাপ বাড়িয়েছিল বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে আলোচনার জন্য।

৯/১১- এ সরকারের শপথ অনুষ্ঠান করলে ‘অমানবিকতা’র পরিচয় দেয়া হবে, সে বার্তাও কাতারের মাধ্যমে পৌঁছে দিয়েছিল আমেরিকা। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার) হামলার ২০ বছর ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৯টায় নজিরবিহীন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। এদের মধ্যে অন্তত ৭ জন ছিলেন বাংলাদেশি।

ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার জঙ্গিরা এ হামলা চালায়। এতে দুই হাজার ৯৯৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হন ছয় হাজারের বেশি মানুষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ