আন্তর্জাতিক

মিয়ানমারে সংঘর্ষে ১০ প্রতিরোধ বাহিনী সদস্য নিহত

মিয়ানমারে সংঘর্ষে ১০ প্রতিরোধ বাহিনী সদস্য নিহত
মিয়ানমারে সংঘর্ষে ১০ প্রতিরোধ বাহিনী সদস্য নিহত

মিয়ানমারে জান্তাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে সেখানকার প্রতিরোধ বাহিনী ঘরে তৈরি বন্দুক দিয়ে জান্তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তেমনি এক সংঘর্ষের ঘটনা ঘেটেছে গতকাল। মিয়ানমারের জান্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০ প্রতিরোধ বাহিনী (পিপল ডিফেন্স ফোর্স) সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে জান্তা কর্তৃপক্ষ।

শুক্রবার স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম সূত্রে এ তথ্য জানিয়েছে এএফপি। ঘরে তৈরি শিকারের বন্দুক ব্যবহার করে জান্তাবাহিনীর সঙ্গে লড়াই করে চলেছে প্রতিরক্ষা বাহিনী।

নাম প্রকাশ না করার শর্তে মাইনথরের এক বাসিন্দা বলেন, আমার গ্রামের ১০ জনেরও বেশি লোককে গুলি করে হত্যা করা হয়েছে।

সংঘর্ষের পর সৈন্যরা বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশী থার লিন গ্রামের এক বাসিন্দা জানান, যুদ্ধের শব্দে স্থানীয়রা পালিয়ে স্থানীয় মঠ বা জঙ্গলে আশ্রয় নিয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ