আন্তর্জাতিক

টিকা সম্পূর্ণ হলে করোনায় মৃত্যুর আশঙ্কা ১১ গুণ কম: গবেষণা

করোনাভাইরাসের টিকা (প্রতীকি ছবি)
করোনাভাইরাসের টিকা (প্রতীকি ছবি)

করোনাভাইরাসের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে এ রকম ব্যক্তিরা কোভিডে আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা প্রায় ১১ গুণ কম। এমনকি তাদের হাসপাতালে ভর্তির সম্ভাবনাও ১০ গুণ কমে যায়। শুক্রবার আমেরিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তথ্য।

সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সম্প্রতি তিনটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেই গবেষণাতেই উঠে এসেছে কোভিড টিকার কার্যকারিতা সংক্রান্ত তথ্য। সেখানে দাবি করা হয়েছে, করোনাভাইরাসের ডেল্টা রূপের বিরুদ্ধে অন্য টিকার থেকে মডার্নার টিকা বেশি কার্যকর। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে সিডিসি-র ডিরেক্টর রচেলে ওয়ালনেস্কি বলেছেন, ‘একের পর এক গবেষণায় আমরা দেখেছি এই টিকা কাজ করছে।’

সিডিসি-র প্রকাশিত গবেষণাপত্রের প্রথম কাজ হয়েছিল ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত। এই সময়কালে করোনার ডেল্টা রূপ সে ভাবে প্রকট ছিল না। এই সময়ের পর্যবেক্ষণের সঙ্গে তুলনা করা হয়েছে ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত করা পর্যবেক্ষণ। এই সময়কালে ডেল্টা সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল। দুই ভিন্ন সময়ের পর্যবেক্ষণে টিকার কার্যকারিতা লক্ষ্য করেছেন আমেরিকার গবেষকরা। / আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ