করোনা প্রতিরোধে ব্যর্থ হয়েছেন, এমন অভিযোগে প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর অভিশংসনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ হয়েছে।
বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। রবিবার দেশটির রাজধানী সাও পাওলোতে দেশটির পতাকা নিয়ে বলসোনারো বিরোধী শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
রিওডি জেনিরো, বেলো হরিজন্তে এবং সাও পাওলোসহ দেশটির বিভিন্ন শহরে এই বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।
দেশটিতে করোনায় মৃত্যু ৫ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ৯ লাখের বেশি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: