আন্তর্জাতিক

ফ্রান্স থেকে আরও যুদ্ধবিমান কিনছে গ্রিস

ফ্রান্স থেকে আরও যুদ্ধবিমান কিনছে গ্রিস
ফ্রান্স থেকে আরও যুদ্ধবিমান কিনছে গ্রিস

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে উত্তেজনা চলমান অবস্থায় ফ্রান্স থেকে আরও ছয়টি অত্যাধুনিক যুদ্ধবিমান রাফায়েল ক্রয় করার পরিকল্পনা করছে গ্রিস।

শনিবার এ কথা জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

গ্রিক প্রধানমন্ত্রী বলেন, এথেন্স ইতোমধ্যে ফ্রান্স থেকে ১৮টি যুদ্ধবিমান রাফায়েল অর্ডার করেছে। শীঘ্রই এ সংখ্যা ২৪ হবে।

এদিকে, রবিবার গণমাধ্যমকে ফ্রান্স নিশ্চিত করেছে যে গ্রিস আরও ছয়টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে রাজি হয়েছে। এতে এথেন্সের কাছে কয়েক বিলিয়ন ইউরোতে বিক্রি হওয়া ফরাসি যুদ্ধবিমানের সংখ্যা ২৪ এ পৌঁছেছে।

গ্রিস ইউরোপের প্রথম দেশ যা দাসল্ট এভিয়েশনের তৈরি এ যুদ্ধবিমান কিনছে। / ডেইলি সাবাহ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ