আন্তর্জাতিক

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তান সফর

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি
কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি

কাবুলে গেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। তালেবান সরকার গঠিত হওয়ার পর এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশি নেতা দেশটি সফর করলেন। সেখানে আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দের সঙ্গে বৈঠকও করেছেন আল থানি। রবিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইম জানিয়েছে, বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানিও উপস্থিত ছিলেন। উভয়পক্ষ মানবিক সাহায্য, আফগানিস্তানের উন্নয়ন কার্যক্রমের ভবিষ্যৎ এবং ইসলামী আমিরাতের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আফগানিস্তানের জাতীয় সংহতি পরিষদের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ ও দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। আব্দুল্লাহ জানিয়েছেন, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের প্রতি তার দেশের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

তালেবানের মুখপাত্র জানান, সাক্ষাতে মোহাম্মাদ হাসান আখুন্দ ও আফগান জনগণকে অভিনন্দন জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আলে সানি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ