আন্তর্জাতিক

আফগানিস্তানে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের

আফগানিস্তানে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের
আফগানিস্তানে ১০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি জাতিসংঘের

তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে জাতিসংঘের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে

আফগানিস্তানের জন্য ১০০ কোটি মার্কিন ডলারেরও বেশি সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আহ্বানে আফগানিস্তানের জন্য সহযোগিতা কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে ৬০৬ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। সে আহ্বানের পর অর্থ সহায়তার প্রতিশ্রুতি ডলারের অঙ্কে এক হাজার মিলিয়ন অর্থাৎ এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। কনফারেন্সটিতে জাতিসংঘ ও রেড ক্রসের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দুই দশকের যুদ্ধ শেষে আফগানিস্তান বর্তমানে নাজুক সময় পার করছে। দারিদ্র্যের হার বেড়েই যাচ্ছে, সরকারি সেবা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

এই মাসের শেষে আফগানিস্তানের বহু মানুষ অনাহারী হয়ে পড়বে বলে জানান জাতিসংঘের মহাসচিব।

গত ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের আগপর্যন্ত আফগানিস্তানের অর্ধেক জনগোষ্ঠী, অর্থাৎ এক কোটি ৮০ লাখ মানুষ সহযোগিতার ওপর নির্ভরশীল ছিল। খরা, খাদ্য ও নগদ অর্থ সংকটে এবং রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট অস্থিরতায় এই নির্ভরশীল মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘসহ অন্যান্য সাহায্য সংস্থাগুলো।

আগস্ট ও সেপ্টেম্বরে ডব্লিউএফপি আফগানিস্তানে একটি জরিপ চালিয়ে জানায়, দেশটির ৯৩ শতাংশ মানুষ পর্যাপ্ত পরিমাণ খাবার পায় না।

এ ছাড়া জাতিসংঘের আরেকটি প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এই সাহায্যের অর্থ আফগানিস্তানে তাদের স্বাস্থ্য কার্যক্রম পরিচলানায় ব্যয় করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ