আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কারাগারে দূর্ধষ হামলা, ২৪০ কয়েদি উধাও

নাইজেরিয়ায় কারাগারে দূর্ধষ হামলা, ২৪০ কয়েদি উধাও
নাইজেরিয়ায় কারাগারে দূর্ধষ হামলা, ২৪০ কয়েদি উধাও

সিনেমার স্টাইলে নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া হয়েছে ২৪০ কয়েদিকে। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ-পশ্চিম কোগি রাজ্যের কাব্বা কারাগারে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির কারা কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে কারাগারের তিন দিকের বেষ্টনী ধ্বংস করে ফেলে। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৫ জনের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় বন্দিদের।

এ সময় কারাগারটিতে ছিল ২৯৪ জন কয়েদি। বাকিরা পালাতে পারেনি। দেশটিতে কারাগারে হামলা চালানোর ঘটনা নতুন কিছু না। এর আগে গেলো এপ্রিলে একটি কারাগারে হামলা চালিয়ে মুক্ত করা হয় ১৮শ’র বেশি বন্দিকে।

প্রশাসন বলছে, সশস্ত্র ডাকাত দল, অপরাধ চক্র এবং বিদ্রোহীদের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ